রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামিনুর রহমান (৩১)’কে গাজীপুরের টঙ্গী থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামিনুর রহমান (৩১)’কে গতকাল ০৫/০৫/২০২৫ ইং তারিখ গাজীপুরের টঙ্গী থানাধীন পাগার এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ জামিনুর রহমান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৩(খ) এর মাদক মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ জামিনুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান পূর্বক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যূ করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০৫/০৫/২০২৫ ইং তারিখে গাজীপুরের টঙ্গী থানাধীন পাগার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















