টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে ১৩ জন সচিবের পদ শূন্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 28, 2026 5:10 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একাধিক সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং কয়েকজনকে সরিয়ে দেওয়ায় বর্তমানে প্রশাসনে ১৩ জন সচিবের পদ শূন্য রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদ বর্তমানে খালি রয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনে সচিব পদমর্যাদার তিন সদস্যের পদ শূন্য রয়েছে। ভৌত অবকাঠামো বিভাগ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য পদে বর্তমানে কোনো কর্মকর্তা দায়িত্বে নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য সমন্বয়ক (এসডিজি) সিনিয়র সচিব পদেও শূন্যতা তৈরি হয়েছে। এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে তৎপরতা বাড়লেও সরকার অবসরে যাওয়া আস্থাভাজন কর্মকর্তাদের চুক্তিভিত্তিকভাবে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তবে এ উদ্যোগে প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

এরই মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী-কে এক বছরের চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন, ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া-র চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আরও ৯ জন সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন এবং বেশিরভাগের মেয়াদ চলতি বছরের শেষ দিকে শেষ হওয়ার কথা ছিল। একই দিনে আগের সরকারের সময় সচিব পদে উন্নীত হওয়া তিন কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়াকে হত্যার অভিযোগে মানববন্ধন

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

আরব আমিরাতে অতর্কিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

জাতিসংঘের ৮০ বছরে বাংলাদেশে ঐতিহাসিক মাইলফলক উদযাপন

নাসিরনগরে স্বাস্থ্য উপকেন্দ্রের বাবুর্চি এখন চিকিৎসকের ভুমিকায়, চিকিৎসা সেবা ব্যাহত

রাউজান প্রেস ক্লাব–এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন