টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 10:16 pm

সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতিতে আধিপত্য বিস্তারের মানসিকতা পরিহার করে জনগণের প্রকৃত সেবক হতে হবে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, রাজনীতি যদি জনকল্যাণের জন্য হয়, তবে বর্তমান চর্চায় আচরণগত এবং অনুশীলনগত পরিবর্তন আনা জরুরি। আমি বিশ্বাস করি, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই এই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি নিজেকে পরিশীলিত করার এবং প্রশিক্ষণের মাস। একজন সাচ্চা মুসলিম সারা বছর কীভাবে চলবে, কীভাবে ভাববে–তারই শিক্ষা দেয় এই মাস। রাষ্ট্রের জন্য সেই শক্তিই কল্যাণকর, যারা মুমিন, মুত্তাকি এবং সংযমী। রমজানের এই শিক্ষায় আমাদের আলোকিত হতে হবে।

ঢাকা কলেজের ঐতিহ্যের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, এই কলেজ থেকে অনেক জাতীয় নেতা উঠে এসেছেন যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন। এখনকার শিক্ষার্থীরাও দেশমাতৃকাকে ধারণ করবেন। দলের পাল্লা ভারী করার চেয়ে জনগণের মনে দলের জায়গা করে নেয়াই বড় কাজ। জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তা বাস্তবায়নে ছাত্রনেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করলে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ঢাকা কলেজ আমার সংসদীয় আসনের (ঢাকা-১০) অন্তর্ভুক্ত। এখানকার প্রতিটি সমস্যা আমার নজরে আছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করা হবে, এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

কুমিল্লায় বিক্ষোভের মুখে ১২ ঘণ্টা পর থানা থেকে মুক্ত বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার উদ্বোধন

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ

কবিরাজ হত্যা: ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেপ্তার

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

নগর ভবনে ইসরাক সমর্থকদের দুই গ্রুপের সং’ঘ’র্ষ আহত ২

রূপনগরে ভয়াবহ আগুন দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৯,ও জাতীয় বার্নে চিকিৎসাধীন ২

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা