টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 3, 2026 10:24 pm

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পাননি বলে দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেন, সংস্থাটি ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাফায়েল গ্রোসি নিশ্চিত করেন যে তেহরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তবে এই মজুতকরণ গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, এই সমৃদ্ধকরণই ছিল ‘আমাদের উদ্বেগের মূল উৎস’ এবং ওই মাত্রায় উপাদান জমা করার ‘কোনো স্পষ্ট উদ্দেশ্য’ নেই।

তিনি বলেন, সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘুরছিল এবং ক্রমাগত আরও বেশি উপাদান উৎপাদন করছিল।

তিনি বলেন, তাত্ত্বিকভাবে এটি ‘১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট’ হতে পারত। কিন্তু তাদের কি তা আছে? উত্তর হলো ‘না’।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে, ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলাচ্ছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

জগন্নাথ হলের ভবন থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ ১১ দিনেও মেলেনি

মুগদার মান্ডার একটি বাসায় ঝুলছিল এক ব্যবসায়ী মরদেহ

কুমিল্লার গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় বিপুল মাদক উদ্বার

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা