টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 1:32 am

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও নথিপত্র বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে পরিচিত আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জনসমক্ষে আলোচনায় আসেন। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঢাকা-১০ আসন থেকে তার প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার ২ টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

এবার ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার

জুরাইনে দুর্বৃত্তকারি গুলিতে এক সিএনজি চালক নিহত

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শান্তিরক্ষী হত্যায় তীব্র নিন্দা,লেবাননে যুদ্ধ বন্ধে ১০ দেশের আহ্বান

নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত,সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটালের শুভ উদ্বোধন