টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 10:02 pm

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক নির্ধারিত বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলেই ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ দাবি করলে আপনারা সিটি কর্পোরেশনে জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ নিবন্ধন ফি ১,০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণাও দেন প্রশাসক।

তিনি বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা শহর বাংলাদেশের মুখ। সারা পৃথিবী থেকে মানুষ এলে ঢাকা দেখেই দেশের অবস্থা বোঝা যায়। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির কথা বলেছেন।

পুরান ঢাকাকে আদি ঢাকা উল্লেখ করে প্রশাসক বলেন, আমরা চাই দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাই সবচেয়ে উন্নত হোক। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে- এটাই আমাদের লক্ষ্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎কসাই সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী পরিবারে হামলা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা

পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলন,জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রীর পরিদর্শনে এসে হতবাক ,দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না

শাপলা চত্বর হত্যা মামলা দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু কারাগারে

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত