টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 10:10 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বুধবার (৪ মার্চ) সকাল ১১:৪৫ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলার যাবতীয় সমস্যা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শীঘ্রই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়: ড.শফিক

শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: উপদেষ্টা মাহ্দী আমিন

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে হবে: প্রধানমন্ত্রী

১৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার, খরচ কত?

যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন থালাপতি বিজয়

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দুই স্ত্রীর মারামারি, অজ্ঞান হয়ে গেলেন মিশর কোচ

ধর্ষণের পর নদীতে গোসল করিয়ে শিশুকে ফেরত দিলেন প্রতিবেশী