টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 7, 2026 2:11 pm

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে “রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় ​রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ​প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক গুরুত্বের ওপর আলোকপাত করেন।

তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, কুড়িগ্রামের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে জেলাটিকে একটি আধুনিক ও উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তোলা হবে এ সময় তিনি আরও বলেন,যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কুড়িগ্রাম থেকে মাদক সংক্রান্ত সকল সমস্যা নির্মূলে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ​আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ করেন। বক্তারা রমজানের শিক্ষাকে পাথেয় করে ব্যক্তি ও সমাজ জীবনে পরিবর্তন আনার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৩

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

রাজধানীর লালবাগে এক ব্যক্তির ঝুলন্ত মরা-দেহ উদ্ধার

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

ডিআরইউতে বড় পরিসরে সাংবাদিকতায় এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু