টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মূহুর্তে উৎসবের আমেজে জমে উঠেছে নাসিরনগরের ঈদ বাজার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 8, 2026 3:37 pm

পবিত্র ঈদুল ফিতর বা রমজানের  ঈদকে সামনে রেখে শেষ  মূহুর্তে নাসিরনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে বেড়েছে কেনাকাটার ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে উপজেলার বিভিন্ন বাজার ও আশপাশের শপিংমল গুলো। বিশেষ করে কাপড়, জুতা, কসমেটিকস ও শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নিম্ন আয়ের মানুষেরাও সেড়ে নিচ্ছে তাদের পছন্দের পোশাক, জুতা ও অন্যান্য কেনাকাটা।

এবারে ঈদের বাজারে তরুণ – তরুণীদের একটি অংশ দেশীয় ব্র্যান্ডের দিকে নজর কাঁড়লেও বেশিরভাগ তরুণীদের সর্বাঙ্গে পছন্দ ভারতীয় ও পাকিস্তানি থ্রি- পিসের দিকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিভিন্ন বাজার ঘুরে দোকানী এবং বিলকিস আক্তার নামে একজন    নারী ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, আরামদায়ক পোশাক হিসেবে সুতি,জর্জেট ও নেট কাপড়ের ওপর কারুকাজ সংবলিত ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিস, লেহেঙ্গা, গাউন, শাড়ির  চাহিদা বেশি।
দামের বিষয়ে বিক্রেতারা বলছেন এবারে ভারতীয় ও পাকিস্তানি থ্রি- পিসের মধ্যে মান ও স্থানভেদে ৪ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার ওপরে বিক্রি করা হচ্ছে।

আলনূর ফ্যাসনের মালিক ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, রোজার প্রথম দিকে ক্রেতার উপস্থিতি কম হলেো গত কয়েদিন   ধরে বেচাকেনা সন্তোষজনক। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয়, পাকিস্থানি

ও চায়নিজ পোশাকের চাহিদাও রয়েছে। নারীদের থ্রি-পিস, গাউন ও শাড়ি এবং পুরুষদের পাঞ্জাবি-পায়জামা ও টি-শার্ট বেশি বিক্রি হচ্ছে। শিশুদের জন্য নতুন ডিজাইনের পোশাক কিনতে অভিভাবকদের আগ্রহ চোখে পড়ার মতো।

ক্রেতাদের ভাষ্য, দ্রব্যমূল্য কিছুটা বেশি হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রয়োজনীয় কেনাকাটা করছেন সবাই। অনেকেই পরিবারের জন্য একসাথে কেনাকাটা করে নিচ্ছে  ফলে বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

সব মিলিয়ে, ঈদকে ঘিরে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে নাসিরনগর বাজার—ক্রেতা-বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের হাসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন গ্রেফতার

যুক্তরাষ্ট্রে কোভিড টিকার কার্যকারিতা বিষয়ক গবেষণা প্রকাশে বাধা

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

হাম ও উপসর্গ দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে প্রাণ কাড়ল আরও ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা