টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভোজ্যতেলের দাম বাড়বে না,সংকটও নেই : বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 9, 2026 7:55 pm

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে। এছাড়া দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে অংশ নেওয়া আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন যে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে কোনো ধরনের সমস্যা নেই। তবে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার (প্যানিক বায়িং) কারণে কোথাও কোথাও সাময়িকভাবে ভোজ্যতেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় ভোক্তাদের অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনে মজুত না করার আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার স্বাভাবিক রাখতে সারাদেশে নজরদারি ও অভিযান জোরদার করা হবে। এছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ