টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2026 7:04 pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন–মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির এসব তথ্য জানান।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে স্বর্ণালংকারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএন আপসহীন। স্বর্ণ ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ও তৎপর রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ ১৬৩ ধারা জারি

কক্সবাজারে যুক্ত হচ্ছে নতুন উপজেলা

‎আশুলিয়ায় চিকিৎসকের গাড়ি পুড়িয়ে দিল আ.লীগ নেতা

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

এবার ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবকের সর্বস্ব খুয়েছে