টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে ট্রাম্পের একঘন্টা ফোনালাপ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 10, 2026 11:34 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ মঙ্গলবার এক দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হলো। আলোচনার মূল কেন্দ্রে ছিল চলমান ইরান সংকট ও ইউক্রেন যুদ্ধ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন। রুশ বাহিনীর সাম্প্রতিক সাফল্য এবং রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে তথ্য বিনিময় হয়েছে বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ বৈশ্বিক ভূ-রাজনীতিতে বিশেষ করে ইরান ও ইউক্রেন ইস্যুতে নতুন কোনো মোড় নিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার টিম গ্রেফতার

বীরগঞ্জ পল্লীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত

সারাদেশে বিজিবি’র অভিযান,ফেব্রুয়ারিতে আগ্নেয়াস্ত্রসহ ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ,১৪১ চোরাকারবারী গ্রেফতার,সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ বাংলাদেশি, ২ ভারতীয় নাগরিক আটক। অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৩৫ নাগরিককে নিজ দেশে প্রেরণ

রাঙ্গামাটি বাকছড়িতে বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে নানিয়ারচর সেনা জোন

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

রাজধানীতে জামায়াতের সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ