টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে বঙ্গবন্ধুর সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগির ব্যবসায়ী নিহত হয়েছে

প্রতিবেদক
কে এস ইসলাম
March 10, 2026 3:00 pm

রাজধানী মতিঝিল থানা বঙ্গভবনে সামনের রাস্তায় মুরগির একটি ভ্যানগাড়ি ইউটান করার সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছে।নিহতারা হলেন, মোঃ রিপন (৪৫) ও মোঃ সুলতান (৫০) ।

মঙ্গলবার(১০ মার্চ) ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা মোঃ শাহিন জানান, রাত চারটার দিকে বঙ্গভবনে সামনে রাস্তায় মুরগির একটি ভ্যানগাড়ি ইউ টান করার সময় দ্রুতগামী একটি ট্রাকের পিছন থেকে এসে ধাক্কায় দেয়।এতে ভ্যান গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দুজনেই মুরগির ব্যবসায়ী।

তিনি আরো জানান,নিহত রিপনের গ্রামের বাড়ি, শেরপুর জেলার নবীনগর থানার এলাকার সাখাওয়াত হোসেনের সন্তান ও সুলতানের গ্রামের বাড়ি, শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদের হুইপ দুলুকে গু‘লির চেষ্টা, নাটোরে যুবক আটক

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

শেরপুর-৩ আসনে বিপুল ভোটে জয় পেলেন বিএনপির রুবেল

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

প্রাইভেটকারের জন্য ফুয়েল পাসে যুক্ত হলো ‘ঘ’ সিরিজ