টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনে বিপুল ভোটে জয় পেলেন বিএনপির রুবেল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 10:11 pm

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রিটার্নিং কর্মকর্তা জানান, এই নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোট সম্পন্ন হলেও কিছুস্থানে জাল দেওয়ার চেষ্টার সময় কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। আজ সেই স্থগিত আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। বিপুল ভোটের এই ব্যবধানে জয়ের পর ধানের শীষের কর্মী-সমর্থকদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই সিটির ২৭টি হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন দিয়াবাড়ী হাটের সর্বোচ্চ দর ১৪ কোটি ১৫ লাখ টাকা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

ভূরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

রাষ্ট্রিয় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার সমসাময়িক প্রসঙ্গে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

আজ থেকে আদ্-দ্বীন হাসপাতালে মিলছে চিকিৎসাসেবা