টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 10, 2025 6:50 am

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা মডেল টাউন এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন (৩৭) সহ ০৩ জনকে ২৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা মডেল টাউন এলাকা হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ সাগর হোসেন (৩৭), ২) মোঃ হেলাল কবির (৩৩) এবং ৩) মোঃ আসিফ (২৭)দেরকে ২৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র চাপাতি ০২টি, ছুড়ি ০২ টি, চাইনিজ কুড়াল ০১টি, ১৫.৫ কেজি গাঁজা, ১৭০০ পিচ ইয়াবা ও নগদ ৬,৭৮,৩৩০/- (ছয় লক্ষ আটাত্তর হাজার তিনশত ত্রিশ) টাকা সহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গতকাল ০৯ মে ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা মডেল টাউন এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন তার ভাড়া বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা মডেল টাউন এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ০৯/০৫/২০২৫ ইং তারিখ দুপুরে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোঃ সাগর হোসেনের দেওয়া তথ্য মতে ২৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র চাপাতি ০২টি, ছুড়ি ০২ টি, চাইনিজ কুড়াল ০১টি, ১৫.৫ কেজি গাঁজা, ১৭০০ পিচ ইয়াবা ও নগদ ৬,৭৮,৩৩০/- (ছয় লক্ষ আটাত্তর হাজার তিনশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা ও দোয়া মাহফিল

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলা, আহত ১৫

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

পরিবর্তনের সূচনা সরাইলের মাটি থেকেই শুরু হবে, ইনশাআল্লাহঃ ব্যারিস্টার রুমিন ফারহানা