টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 18, 2026 6:43 pm

উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠানপাড়া সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সমাজ সংস্কার এবং মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে উত্তর পাঠানপাড়া মোহাম্মদ হাশেম জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। চিকদাইর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজগর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ বাছা মিয়া, রাউজান থানার সেকেন্ড অফিসার মোঃ তানভীর হোসেন, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, চিকদাইর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা ছাত্রদলের সহ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ শয়ন। সংগঠক মোঃ বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক সর্দার মোঃ কামাল, সর্দার মোঃ আব্বাস, মোঃ সেকান্দর সওদাগর, মোঃ বেলাল, যুবদল নেতা মাসুদ রানা, সমাজ প্রতিনিধি মোঃ রিদোয়ান, দিলোয়ারা বেগম। এছাড়া এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

স্বাধীনতা দিবস” ঘিরে বাংলাদেশ জামায়াতের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশের মেয়েরা

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

ডব্লিউএইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

২৫ কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ