টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 10, 2026 5:12 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  বাঞ্ছারামপুর উপজেলায়  প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য  মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল  মান্নান এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার, পুলিশ সুপার  শাহ্ মোঃ আব্দুর রউফ।

স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি)।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা অথবা পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপজেলার কয়েক হাজার নারী-প্রধান ও অসচ্ছল পরিবার সরাসরি উপকৃত হবে।

ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়ায় নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার

জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায়ের ঘোষণা বিরোধীদলীয় নেতার স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু সেই পথেই সরকার হাঁটছে: শফিকুর রহমান

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

রামপুরায় দ্রুতগামী অজ্ঞত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সারা দেশে টানা ৫দিন বৃষ্টির পূর্বাভাস

১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস

টাঙ্গাইলের মির্জাপুরে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ অন্যান্য মাদক

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান। ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত