টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
November 26, 2025 2:25 pm

দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে (কুঠির মাঠ) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, শুভ উদ্বোধন ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন,
সমাজসেবা কর্মকর্তা অসীম আকরাম,
অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান,
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন
এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি-নির্ভর পশুপালন, দেশি জাতের প্রাণী সংরক্ষণ, উন্নত দুগ্ধ ও মাংস উৎপাদন পদ্ধতি এবং পশু চিকিৎসা সেবা সম্পর্কে তথ্যসমূহ তুলে ধরে বিভিন্ন স্টল। স্থানীয় খামারি, যুব কৃষক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে পুরো প্রদর্শনী মাঠ ছিল উৎসবমুখর।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, দেশি জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুর স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য -অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

নতুন সাজে শামস-উল-হুদা স্টেডিয়াম, উন্নয়ন বরাদ্দ ৩৪ কোটি ৪৫ লাখ

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকিতে ঢাকা জার্নাালিস্ট কাউন্সিল(ডিজেসি) মানববন্ধন 

হিজবুল্লাহপ্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের