টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ‎

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 10, 2026 5:22 pm

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
‎
‎
‎মঙ্গলবার আসরের নামাজের পর ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: মেহেদী হোসেন।
‎
‎
‎এ সময় তিনি নিজ উদ্যোগে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎
‎ছাত্রদল নেতা মো: মেহেদী হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‎
‎
‎তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। এই মাসে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ট্রাম্প

লালবাগের বেরিবাঁধ এলাকায় পাকা রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ

ডা. জুবাইদা রহমান দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান

সরবরাহ সংকট ও সৌদিতে উৎপাদন ব্যাহত হওয়ার খবরে বাড়ল তেলের দাম

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা আটক