টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 25 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 25, 2026 3:46 am

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং বিদ্যুতের চাহিদাও দ্রুতগতিতে বাড়ছে। তবে একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে এটি উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, বিজ্ঞানী, জ্বালানি বিশেষজ্ঞ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ সেই ভবনের ছাদেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি— নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।

তারেক রহমান বলেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এমন একটা উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে যে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বলেন, বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং বিদ্যুতের চাহিদাও দ্রুতগতিতে বাড়ছে। তবে একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদীভাঙন— এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।

সৌরশক্তির সম্ভাবনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট-ঘণ্টা সৌর বিকিরণ পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে।

তিনি আরও বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় ব্যাপকভাবে কমে এসেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত কার্যকর একটি সমাধানে পরিণত হয়েছে। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই একটি অংশ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

‎বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে ইসরায়েল: আইডিএফ চিফ

পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) বার্ষিক পরিদর্শন

নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

জলঢাকায় বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন