টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 10, 2025 7:13 am

ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার নাম আনু মিয়া (৬১) ।

শনিবার (১০ মে) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কার হাসপাতলে নেওয়া হয় । পরে কারার চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী শহিদুল ইসলাম জানান,সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তৃপক্ষে নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন আনু মিয়া। কয়েদি নাম্বার ১২৫৩/এ, নিহতের গ্রামে বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কিমাল- কান্দি পাঁচকিতা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তবে কি মামলায় আটক ছিলেন তিনি এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।তিনি আরও জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

ফ্লাইট ওঠানামার চাপ চরমে শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

আশ্রয়ণ প্রকল্পে ঘর কেনাবেচার অভিযোগ ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী,স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল