টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 19, 2026 7:54 pm

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রতিদিন ইনবক্সে অসংখ্য গালিগালাজ মেসেজ পাঠাচ্ছে। তিনি বলেন, শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

পোস্টে তার মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে রাশেদ লেখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাশেদ খাঁন লেখেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।

রাশেদ খাঁন লেখেন, এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ‎

নতুন গভর্নর নির্মোহভাবে কাজ করতে পারবেন: টিআইবি

রাত পোহাইলে পবিত্র ঈদুল ফিতর

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল