টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
March 10, 2026 7:27 pm

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দিয়েছে তিতাস কিন্ডার গার্টেন এসোসিয়েশন। সোমবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মাতৃকানন প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও ইভা কিন্ডার গার্টেন এবং ইভা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা দানবীর হাজী মো. আলী হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম এবং জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারসহ আরও অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. জাকির সওদাগর এবং আয়েশা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান তন্ময় হাসান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন বাতাকান্দি বাজার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়,
আবুল কালাম আজাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সালাহউদ্দিন সরকার, মো.নাজমুল হাসান, তিতাস মিশন স্কুলের শিক্ষক ফরহাদ খন্দকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে অভিনন্দন জানিয়ে তিতাস উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। তিতাস উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের দিন-মজুরি ও সাধারণ নিম্ন আয়ের মানুষ

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১

কুড়িগ্রাম ২৫ – ১আসনে এনসিপির সম্ভব্য এমপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ

চট্টগ্রামে শুরু হয়েছে আশেকে রাসূলের জুলুস

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী,ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

বাবা-মায়ের উপর অভিমান অতঃপর কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা