টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 November 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 6, 2026 9:52 pm

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নির্বাপন করে।

শুক্রবার সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের খবর আসে বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, ফায়ার সার্ভিসে খবর আসার ১০ মিনিটের মাথায় ৫ টা ৫৮ মিনিটে বারিধারা থেকে দুটি ইউনিট ছুটে যায়। পরে তারা ৬ টা ২০ মিনিটে আগুন নির্বাপন করতে সম্ভব হয়।

তিনি আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যান। তবে কি কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। কেউ হতাহত নেই। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা তদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে।

ভাটারা থানা সুত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এদিকে রাজধানীর খিলগাঁও আনসার ও ভিডিপি সদর দফতরের সামনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত ৩৬ জান

উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি

রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট উপদেষ্টা

শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডাএকটি বাসা থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা