টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা এমপি হতে পারেন বিএনপি থেকে ৪ বার মীরপুরের কমিশনার মেহেরুন্নেসা হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 11, 2026 2:09 am

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস‍্য ৪ বার ঢাকা সিটির মীরপুরের নির্বাচিত কমিশনার মেহেরুন্নেসা হক মহিলা এমপি হওয়ার দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন।
তিনি দীর্ঘদিন মাঠ রাজনীতি করছেন নিরলসভাবে। মেহেরুন্নেসার ওপর প্রবল নির্যাতন নীপিডিন হয়েছে।

৭২ বছর বয়সে জেল খেটেছেন ৩ বার । কাশিমপুর কারাগারের জেলে ৪ মাস বন্দি থাকা এই মহিয়সী নারী অসুস্থ হয়ে মৃত‍্যুর হাত থেকে বেঁচে আসছেন। তার গোটা পরিবার হয়েছিলো নির্যাতিত। মিরপুরের বাসভবনটি ছিলো সারাক্ষন পুলিশ দ্বারা তল্লাশির নামে ছাত্রলীগ গুনডাদের মহড়া দেয়ার বিভিষিকাময় অতীত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার বড় সন্তান দেশের ব্যতিক্রমী ও ভিন্ন ধারার রাজনীতির জনক। তা হচ্ছে সমাজ কর্ম ভিওিক রাজনীতি – গবেষণাই যার পেশা ও নেশা। সেই নয়ন বাংগালী ফ্যসিসট আমলের ক্রস ফায়ারের তালিকা ভুক্ত আসামি। বারবার গ্রেফতার এমনকি তাকে মেরে পংগু করে ফেলেছে। মাথায় আঘাত করে এই স্বপ্নবাজ সাহসী নেতাকে স্তব্দ করে দিয়েছে – আজও সেই ভয় ও শারিরীক জুলুমের স্বীকার হওয়া মানুষটি নির্বাসিত।
একসময় নয়ন বাংগালী ছিলো যুবদল কেন্দ্রীয় কমিটির তথ‍্য সম্পাদক – এমনকি একটি বৃহৎ জেলা বিএনপিরও বিশাল দায়িত্ব সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সম্পাদক- উপজেলা বিএনপির সভাপতি তাও ১৫ বছর আগে। যার এতো সম্ভাবনা এতো ত্যাগ তবুও দলের কাছে কিছু চান না।

এই পরিবারটি শুধু চায় জুলুম আওয়ামীলীগারদের বিচার , এই পরিবার টি শুধু চায় জিয়া পরিবারের টিকে থাকা। ছোটো ভাই নাদিম বাংগালীও বড় ভাইয়ের থেকে রাজনীতি শিখে – তার পথ অনুসরন করে অনেক কেন্দ্রীয় পদে ছিলেন – আইনজীবী হয়ে ভালো জীবন যাপন করছিলেন। কিন্তু নয়ন বাংগালীকে যৌথ বাহিনী, RAB ধরতে আসে। তখন নয়ন বাংগালীকে না পেয়ে নাদিম বাংগালি নিয়ে নির্যাতন চালায়। ছোটো ভাই হিসেবে সে তার বড় ভাই এর জন্য গর্ব বোধ করলেও নির্যাতন নিপীড়ন সহ‍্য করতে না পেরে দেশ ছেড়ে চলে যেতে বাধ‍্য হয়।
মিরপুর পল্লবীর মা হয়ে উঠে বেগম মেহেরুন নেছা এখন একা। নিজ সন্তানরা পাশে না থাকলেও মিরপুরে হাজারো সন্তান তাকে মা বলে পাশে থাকে। মিরপুর হয়ে উঠে ভোটের ব‍্যাংক।

এই সেই বেগম মেহেরুন নেছা হক জনগন যাকে বিশ্বাস করে – আস্থার জায়গায় রেখেছেন। তিনি ৪ বার ঢাকা সিটির কমিশনার বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রায় ২৫ বছর জনগনের খেদমত করেন। এই সেই মেহেরুনেসা হক, যার হাতে গড়া এই মিরপুর পল্লবীতে দল তাকে এমপি মনোনয়ন না দিলেও হাসি মুখে আমিনুল হকের জন‍্য মাঠে সক্রিয় থাকেন।
জনগন চায় তিনি যেনো সংরক্ষিত মহিলা এমপি হয়ে আবারও খেদমত করতে পারেন। এক ঘরে এতো নির্যাতন ও এতো নেতার ভীড় যারা দল থেকে কিছু নেয় না বরংচ দেয়। নয়ন বাংগালি স্পষ্ট জানিয়েছেন যে আমার মা যদি পায় তাহলে আমাদের আর কারো কিছু চাওয়ার নেই।
দল নিশ্চিত যে মাঠে থাকা মানুষদের মূল্যায়ন করবে। দল অতীতের রেকর্ড দেখবে এবং যাদের সাথে সত্যিকারের জনগনের সম্পর্ক আছে তাদের প্রাধান্য দিবে। শুধু কেন্দ্রীয় বড় নেত্রী হলেই হবে না – যিনি জনগনের খেদমত করেছেন, সেই রেকর্ড বিচার করা হবে এবার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

ঘুষ,দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছে সম্পদের পাহাড়,‘দালাল সিন্ডিকেটের মূল হোতা, বিআরটিএ ঢাকা মেট্রো-৪ মোটরযান পরিদর্শক রাসেল

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

মিরপুরে দেলোয়ার হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় এক চালককে ছিনতাইকারীর গুলি

ট্রেনে ধাক্কায় মৃত্যু

রাজধানীর রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যু 

শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড