আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী, ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী আসিফ ইকবাল (সাজু) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জলঢাকা উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক এ কামনা করেন তিনি।
এ সময় আসন্ন জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন আসিফ ইকবাল (সাজু)।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। তরুণদের শক্তি ও অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এই তরুণ সমাজকর্মী স্থানীয় উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















