রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার ৪তলায়(১২বছরের) গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ। ওই বাসার গৃহকর্তা মাসুদ রানার(৪৫) বিরুদ্ধে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(১১ মে)দুপুরে ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন জানান,খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরে ব্লক-এল বাসায় ১২ বছরের গৃহকর্মী ধর্ষণের ঘটনায় একটি মামলা(নং-১১) দায়ের করেছে শাহ আলম হাওলাদার।এই ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।আমি শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,চলতি মাসে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যায়।গত (২ মে) রাতে ওই শিশুকে ধর্ষন করে। বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা শাহ আলম হাওলাদার।
শিশুটির বাবা শাহ আলম মামলায় উল্লেখ করেন,আমি পেশা একজন রিক্সাচালক। আমার শ্বশুরবাড়ির আত্মীয় হয় আমি মাসুদ রানা নামে ওই বাসায় গৃহকর্মী কাজে দেই। পরে তার বাবা ফোনে কথা বললে সেখানে কাজ করতে চায় না বলে আমাকে জানায়। পরে তাকে বাসায় নিয়ে আসলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর তার পেট ব্যথা বলে জানায়।পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সাথে খারাপ কাজ করেছে।পরে রাতে ওই গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।



















