টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায়ও মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 13, 2026 11:59 pm

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য অবহিত করেন।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সম্পদের পাহাড় গড়েছেন প্রকৌশলী রায়হান মিয়া, অগণিত দুর্নিতির অভিযোগ।ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা!  (পর্ব ১)

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতি: ইসলামী ফ্রন্ট প্রার্থী আল্লামা তাহেরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভাঙার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কদলপুরে হযরত আশরাফ শাহ’র ওরশ উপলক্ষে সভা ও মাহফিল

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৫ টি খাল খননের জন্য ডিও লেটার দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮