টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভাঙার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 6:45 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কাজ চলছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। আমাদের অগ্রাধিকারের মধ্যে আরও রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়- সে লক্ষ্যে আমরা কাজ করছি। গতানুগতিক পন্থা অবলম্বন না করে নতুন বা সৃজনশীল পন্থায় ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, আমরা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সেজন্য সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রথমে বিভাগীয় বা বড় শহর থেকে এ কার্যক্রম শুরু করা হবে। এজন্য প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রয়োজন।

বৈঠকে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ, চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী টি-টোয়েন্টি শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

টাঙ্গাইলের কালিহাতী মিষ্টির কেজিতে ওজন কম হওয়ায় ৪ দোকান মালিককে জরিমানা

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

ওসমান হাদি মারা গেছেন

নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক

বনানীতে সেতু ভবনের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীর উপর যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই দিনমজুরের

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

হজের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির