টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

প্রতিবেদক
কে এস ইসলাম
March 15, 2026 2:11 pm

নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারাবো রোডে ডিকে ব্যাটারি কোম্পানির ভিতরে মেশিনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন(২৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ আশরাফ আলী জানান,আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাবো এলাকায় ডিকে ব্যাটারি কোম্পানিতে চাকরি করি।রাত পৌনে ১২টা দিকে মনমোহন মেশিনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত মনমোহনের বাসা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায়।পেশায় ডিকে ব্যাটারি কোম্পানির শ্রমিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

২৫ সেকেন্ডে ২০ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই ভারতীয় গায়ক খুন

গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ও একজন ঢামেকে চিকিৎসাধীন

অবৈধ VOIP সরঞ্জাম ও ১,৫৪৭টি বিভিন্ন কোম্পানীর সিম সহ মূলহোতা রাজু গ্রেফতার

বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র খতিয়ে দেখতে হবে রাজবাড়ী-২ আসনের এমপি হারুন অর রশীদ