টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারর একটি বাসা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে এস ইসলাম
March 15, 2026 4:33 pm

রাজধানীর ভাটারা থানাধীন সাঈদ নগর মন্দির রোড এলাকার একটি বাসা থেকে শিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মুক্তাহারুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে জানতে পেরেছি নিহত সীমা তার একটি মেয়ে হিজড়া বান্ধবী ছিল। ওই বান্ধবীর সঙ্গে যেখানে সেখানে যেত,এই বিষয় নিয়ে নিহত সীমার মা নাসিমা আক্তার বকাঝকা করলে মায়ের উপর অভিমানে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে মা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।তবুও ময়নাতন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহত সীমার গ্রামে বাড়ি রংপুর জেলা মিঠাপুকুর থানার বেতগাড়া গ্রামে সাহেব আলির মেয়ে।বর্তমানে ভাটারার সাঈদ নগর মন্দির রোড মহর আনীর বাড়ির ভাড়াটিয়া।

সর্বশেষ - অপরাধ