টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 16, 2026 8:34 pm

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। যতই শক্তিশালী হোক খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না। সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্য যুদ্ধ ও এনার্জি ক্রাইসিস চলছে, এরমধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। অর্থের বিষয়টি হিসেব রেখেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ২০ হাজার কিলোমিটার খাল খনন কমসূচি হাতে নিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দূর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন কমসূচিতে দেশের প্রান্তিক মানুষ সুফল পাবে। কৃষি, মৎস্য, জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি জলবায় পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। এসব খাল দীর্ঘদিন ধরে দূষণ ও দখল হয়েছে। তবে এবার যত শক্তিশালী দখলদার হোক ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য

জেন-জির শিকার আমি’: পদত্যাগের দুই সপ্তাহ পর মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

ঢামেকে ৫ বছর পর আবারও শুরু বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা

ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল দেওয়া ৭ কিংবদন্তি

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

৫৫ তম স্বাধীনতা দিবসে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান