ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছর পর আবারও রোগীদের বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে ঢামেক হাসপাতালে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উদ্বোধনের এক অনুষ্ঠানে তিনি জানান, ঢাকা মেডিকেলের বোনম্যারো ট্রান্সপ্লান্টে রোগীদের সেবা কার্যক্রম আজ থেকে শুরু হলো,সামর্থ্যবান যেন গরিব রোগীদেরকে সেবা নিতে সুযোগ করে দেন।
তিনি আরও জানান, পাঁচ বছর পর ঢামেকে এই ইউনিটটি পুনরায় চালু করা হলো,দেশে বর্তমানে বোনম্যারো ট্রান্সপ্লান্টে প্রয়োজনীয় রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে এই সেবা দেওয়া হয় এবং এবছরই ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে।অসহায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ফান্ড বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এতে বিশেষজ্ঞরা জানান, বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা চালু হওয়ায় রক্তজনিত জটিলতা ও ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন আশার সঞ্চার হবে।


















