টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হক কমিটি নোয়াপাড়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
March 16, 2026 8:54 pm

পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ-এর নোয়াপাড়া ইউনিয়ন শাখা।

শনিবার (১৪ মার্চ ২০২৬) রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলমের বাসভবনে বাদে মাগরিব সংগঠনের উদ্যোগে এ ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম. নওশাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানবতার সেবা ও দানশীলতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন আলেমে ত্বরিকত নূর আহমদ শাহ মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, লেখক নুর মোহাম্মদ, সমাজসেবক মোহাম্মদ নাছির উদ্দিন, সাংবাদিক মিলন বৈদ্য শুভ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হাবিব উল্লাহ প্রমুখ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ আবদুল আহাদ, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ জসীম উদ্দিন, রেজাউল করিম, মোহাম্মদ এসকান্দর, ব্লগার মেহরাজ উদ্দিন জুয়েল, আকতার হোসেন, বদিউল আলম, নুরুল আলম ইয়াছিন, আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন:সকল স্তরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেছিলেন সন্দেহভাজন খুনি

ভূরুঙ্গামারীতে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বংশালের নাজিরা বাজার আগুনের ঘটনায় এক কর্মচারী দগ্ধ

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

সেনা-জোন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী