টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 5:24 pm

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করেছিলো। জনগণের টাকা পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্য চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে ন। পাচার রোধ করতে পারলে টাকার অভাব হবে না।

প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লক্ষ টাকা করে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে। এবারের বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, শ্রীমঙ্গলে ১৫০ চা শ্রমিক সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে। আগামী ১ বছরে ৪০ লাখ কৃষক কার্ড দেয়া হবে। বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়। আগামী ৫ বছরে উপজেলার ৫০ বেডের হাসপাতাল ১০০ বেডে উন্নীত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের যে জন্য বাজেট দেয়া হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধন বাজেটকে যারা গনবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যতবারই ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপির সব শক্তিই জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক উদ্বার

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

বিমানবন্দর এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

৮বছরেও মেরামত হয়নি হেলে পড়া সেতুটি।চলাচলে চরম দুর্ভোগ এলাকাবাসীর

ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার