টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 17, 2026 9:25 pm

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে চলমান ছুটির মধ্যে সহায়তার জন্য কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন- এই সময়টায় অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। তো এগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাসিমুল গনি আরও বলেন, আর এরই মধ্যে জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে— আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে, সেগুলো খরচ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

শ্যামপুরে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল

১১ বছরের শিশু বিজয়ের বাঁচার আকুতি: চিকিৎসার জন্য হৃদয়বানদের সহযোগিতা কামনা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন