টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুরে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 9, 2025 5:50 am
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুর ধোলাইখাল ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(৯ মে) সকাল পৌনে ৮টার দিকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) দীপক পাল জানান,আমরা সকালের দিকে খবর পেয়ে শ্যামপুর ধোলাইখাল ফ্লাইওভারের নিচে থেকে এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি । পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশেপাশে লোকের মাধ্যমে জানতে পারি গভীর রাতে দ্রুতগামী কোন একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতলে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান,সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত