টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 17, 2026 9:29 pm

আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, এ আসনে মোট ১৫০টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৮৩৫টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন।

ইসি সূত্রে আরও জানা যায়, বগুড়া-৬ আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। সাধারণ ভোটার ছাড়াও পোস্টাল ব্যালটে ভোটার রয়েছেন তিন হাজার ৭৩৬ জন, যার মধ্যে ১০ জন হিজড়া ভোটারও অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ উপনির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মো. আবিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর মো. আল আলিম তালুকদার।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান এই আসনে জয়ী হন। তবে একসঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রানী নির্যাতন রোধসহ জন সচেতনতা বাড়াতে প্রানী প্রেমীদের মিলন মেলা

ইরানের হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

কৃত্রিমভাবে তেল সংকট তৈরি করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

ক্লাসরুমে নয়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি গুরু-শিষ্য

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন দুর্ঘটনায় মৃত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী