টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 18, 2026 5:57 pm

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এ বৈঠক। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

এতে আরও জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান-লড়াই

রাউজানে লোকনাথ আশ্রমের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতা যজ্ঞ

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

মধ্যপ্রাচ্যে রণতরীসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী