টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করা বিএনপি নেতাকে শোকজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 18, 2026 8:45 pm

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ চাল থেকে ‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের নামে এই নোটিশ জারি করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের সই করা ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত শামসুজ্জামান সবুজ প্রায়ই এমন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ‘সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

এর আগে এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়। পরে অভিযোগ ওঠে, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে ফোন করে ভিজিএফ চালের বরাদ্দ থেকে ‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করেন শামসুজ্জামান সবুজ।

উল্লেখ্য, শামসুজ্জামান সবুজ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অডিও ফাঁসের পর শামসুজ্জামান সবুজ দাবি করেছিলেন, এটি তার কণ্ঠ নয়। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে তিনি কোনো কথা বলেননি বলেও দাবি করেন। তবে গতকাল রাতে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

বহিস্কৃত নেতার কথায় বিভ্রান্ত না হওয়ার আহবান বিআরপির

মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু

নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল,ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ