টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

প্রতিবেদক
এ কে পলাশ
February 21, 2026 1:07 pm

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কুমিল্লায় নেয়া হয়েছে বেশকিছু কর্মসূচি। রাত ১২টা এক মিনিটের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পরপরই জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে ঢল নামে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের।হাতে হাতে ফুল, কণ্ঠে কণ্ঠে ভাষা শহিদদের স্মরণে উচ্চারিত হয় একুশের গান, রাতের নীরবতায় ভেসে আসে শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে বাসায় ভাষা শহিদের বিনম্র শ্রদ্ধায় ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর থেকে আবারো শহীদ মিনারে মানুষের সমাগম অব্যাহত থাকবে। পরিবার-পরিজন নিয়ে আসা শিশু থেকে শুরু করে প্রবীণ, সবাই ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে আসবেন শহিদ মিনারে। এরপর দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা

আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া-কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে রহস্যজনকভাবে দুটি গাভীর মৃত্যু, অসহায় খামারির প্রায় চার লাখ টাকার ক্ষতি

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

মস্তিষ্কে আটকে আছে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি-জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের জালে আটক

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন