টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বীর সনাতনী সংঘের জল-শরবত সেবা ও মহাপ্রসাদ বিতরণ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
March 19, 2026 2:15 pm

চট্টগ্রামের রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী গঙ্গা মন্দির প্রাঙ্গণে বীর সনাতনী সংঘ, চট্টগ্রাম জেলার উদ্যোগে ভক্তদের জন্য জল ও শরবত সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
ধর্মীয় ও মানবিক এই সেবামূলক কার্যক্রমে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর সনাতনী সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ সেন এবং সাধারণ সম্পাদক সাগর আচার্য্য।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বীর সনাতনী সংঘের সভাপতি সুষ্ময় দাশ, চট্টগ্রাম মহানগর বীর সনাতনী সংঘের আহ্বায়ক অন্তর মল্লিক ও তীর্থ চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থ সম্পাদক রিজয় চৌধুরী এবং সহ-ছাত্র বিষয় সম্পাদক কনক দে।
এদিকে, রাঙ্গুনিয়া উপজেলা বীর সনাতনী সংঘের সাধারণ সম্পাদক অভি বসাক ও সহ-অর্থ সম্পাদক ইমন বসাকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি পাঁচলাইশ থানা ও চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীরাও এতে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আয়োজকরা জানান, ভক্তদের সেবার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী

কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১৫

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

সরকার বাধ্যতামূলক অবসরে পাঠালো পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা