টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি উপেক্ষা করে জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল,দেশ-মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 20, 2026 4:44 pm

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। শুক্রবারে (২০ মার্চ) রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ঢল নামে। এর মধ্যে রাজধানীতে জুমার নামাজের সময় ঝুম বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই মসজিদে হাজির হন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা। জুমার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় দোয়ায়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ও জামায়াতকে টিআইবি: কর্তৃত্বের সহিংস লড়াইয়ে দল অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে ১৫০০ ঘর

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শাজাহানপুরের একটি বাসা থেকে এক গৃহ- পরিচালিকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টানা মন্দায় চামড়ার বাজার, দাম নেমেছে তিন ভাগের এক ভাগে