টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩ ট্রলার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 20, 2026 10:22 pm

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। এতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নদীতে তলিয়ে গেছে বলে জানা যায়। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে ট্রলারগুলো ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া সৃষ্টি হয় এবং প্রবল ঝড় শুরু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকেরা ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতার কারণে একে একে তিনটি ট্রলারই ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল

কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে

কুমিল্লায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মোবারকপুরে বিএনপির ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামিসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১টি সিএনজি আটক

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন