টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশার দৌরাত্ম্য রোধে মিরপুরে ট্র্যাপার বসাচ্ছে ট্রাফিক পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2025 6:47 pm

রাজধানীতে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশার দৌরাত্ম্য নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে এই সমস্যাটি এমনভাবে বিস্তৃত হয়েছে যে, তা রাজধানীর যানজট ও সড়ক শৃঙ্খলার সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

সম্প্রতি রিকশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘রিকশা ট্র্যাপার’ নামের একধরনের ধাতব প্রতিবন্ধকতা বসিয়ে যে পরীক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।তারই ধারাবাহিকতায় মিরপুর ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই ট্র্যাপার বসাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায় মিরপুরের বিভিন্ন পয়েন্টে ট্র্যাপার বসানোর কাজ করছে মিরপুর ট্রাফিক বিভাগ আর কাজের পরিদর্শন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার(পিপিএম-সেবা), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় , ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় মিরপুর জোনে ২৮ টি স্থানে ট্র্যাপার বসানো হবে। তবে ৮টি স্থানের কাজ খুব দ্রুত শেষ হবে।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, আমরা আশা করছি এই রিকশা ট্র্যাপার এর মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা গুলো মেইন রোডে উঠতে পারবে না এবং এর মাধ্যমে খুব দ্রুত রিকশাগুলোকে একটি সিস্টেমে আনা যাবে। এই রিকশাগুলোর জন্যই মেইন রোডে অনেক দুর্ঘটনা ঘটে।
এছাড়াও তিনি রিকশাচালকদের প্রতি মেসেজ দেন তারা যাতে মেইন রোডে না উঠে একটি নির্দিষ্ট সীমার ভিতরে থাকেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হকারদের তাণ্ডবে রণক্ষেত্র মিরপুর, ডিএনসিসি গাড়িতে আগুন, পুলিশ সাংবাদিকের গাড়ি ভাংচুর

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহ করায় ৫ ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদণ্ড

আগামী নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন-এস এম রুস্তম আলী

ঢামেক জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশে হস্তান্তর

রাজধানীর কোরবানির পশুর বর্জ্য ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে:প্রধানমন্ত্রী

শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা