টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কোরবানির পশুর বর্জ্য ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে:প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2026 6:03 pm

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে গণমাধ্যম সূত্রমতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই প্রশাসনিক কঠোরতার ধারাবাহিকতায় শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজধানীর হাতিল ঝিলে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে রাজউক – ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর থেকেই নগরীর পরিবেশ উন্নত করতে বর্জ্য অপসারণের কাজে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে।

শনিবার সকাল থেকেই রাজউক কর্তৃপক্ষ তাদের এই কার্যক্রমের মাধ্যমে লেক এলাকা থেকে জমে থাকা সব ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর এই সরেজমিন পরিদর্শন ও তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের সব গণ্ডগোলের রিমোট কন্ট্রোল করছে দিল্লি: গোলাম পরোয়ার

রাউজান পশ্চিম গুজরায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের উদ্যোগে শিক্ষা সহায়তা বৃত্তি ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৮ ম মৃত্যুবার্ষিকী পালিত

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত