টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আনন্দে মুখরিত নাসিরনগর ডাকবাংলো  উপচে পড়া ভিড়ে প্রাণবন্ত পরিবেশ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 21, 2026 11:17 pm

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর ডাকবাংলো, পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল মিলনমেলায়। শিশু থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের পদচারণায় ডাকবাংলো জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যা পুরো এলাকাকে আরও প্রাণবন্ত করে তোলে।
‎ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমান ডাকবাংলোর প্রকৃতির মনোরম পরিবেশে । শিশুদের জন্য ছিল নানা বিনোদনের ব্যবস্থা  বিভিন্ন আকর্ষণীয় আয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও ডাকবাংলোর আশপাশে বসেছে নানা ধরনের খাবারের দোকান যেখানে দর্শনার্থীরা উপভোগ করছেন মুখরোচক সব খাবার।দর্শনার্থীরা জানান‌ ঈদের দিনে এমন খোলা পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এক ভিন্ন অনুভূতি এনে দেয়।

অনেকেই ডাকবাংলোর সৌন্দর্য ও পরিবেশের প্রশংসা করেন এবং এটিকে  অন্যতম ঈদ আনন্দ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।সব মিলিয়ে নাসির নগরের ডাকবাংলো  এখন এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে নতুন ভাবে পরিচিতি পাচ্ছে।

ঈদের এই আনন্দঘন দিনে ডাকবাংলো জুড়ে  মানুষের উচ্ছ্বাস আর হাসিমুখ যেন এক আলোকিত চিত্র এঁকে দিয়েছে পুরো এলাকাজুড়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

রাজধানীর পল্লবীতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজের অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ পরিবারদেরকে হয়রানি করছে

মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন রণতরি

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত 

দেশের সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় নতুন সভাপতি হলেন কফিল উদ্দিন আহমেদ

৫৩ বছর পর বাবার হারানো আসন ফিরে পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

গাছে গাছে কাঁঠালের মুচিতে ভরপুর মশিয়ার রহমান, নীলফামারী

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: হাবিবুল্লাহ সায়ারি

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে