টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় নতুন সভাপতি হলেন কফিল উদ্দিন আহমেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 13, 2025 9:51 am

বাংলাদেশের পরিবহন সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন কফিল উদ্দিন আহমেদ। গত বছরের ২৭ সেপ্টেম্বরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়া হাজী আলাউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় কফিল উদ্দিনকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, আমাদের আগের কমিটিই আছে। এর মধ্যে হাজী আলাউদ্দিন সাহেব না থাকায় আমি নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছিলাম। কিন্তু রোববার সাধারণ সভায় আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাকি সবাই আগের দায়িত্বে আছেন।
এদিকে চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন আহমেদ ছাত্রজীবন থেকে বিভিন্ন সংগঠন ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদে (১৯৬৪-৬৫) তিনি নাট্য সম্পাদক ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম ব্যাচে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি ছয় দশকের আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদে বিভিন্ন দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন অসহযোগ ও মহান স্বাধীনতা আন্দোলনের সংগঠক ছিলেন।
কর্মজীবনেও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (১৯৯৬-২০২১) ছিলেন। পরিবহনখাতের সংগঠন চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে টানা ৩০ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় ফেডারশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

বিমান দুর্ঘটনা

দুইশিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে

প্রেসক্লাবের টয়লেটে থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

মোহাম্মদপুর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ভাটারায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা করেছে

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব