টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার আসামিদের তোলা হলো পশ্চিমবঙ্গের আদালতে

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 22, 2026 11:28 pm

ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয়েছে শরিফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখকে। ১৪ দিনের রিমান্ড শেষে রোববার ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাদের।

এর আগে, আদালতের বাইরে উপস্থিতি সাংবাদিকদের ফয়সাল করিম জানান, হাদি হত্যার সাথে তিনি জড়িত নন। তাকে ফাঁসানো হচ্ছে বলেও এসময় দাবি করেন তিনি। তবে ইতোপূর্বে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স জানিয়েছিল যে, গ্রেপ্তারের পর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ফয়সাল ও আলমগীর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চলতি বছর ৭ ও ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ফয়সাল করিম ও আলমগীর শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, ফয়সাল ও আলমগীরকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শনিবার ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের একটি আদালত।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন ভিসি

রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

চার ঘণ্টায় ২৮ বার ভূমিকম্পে কাঁপল গোটা যুক্তরাষ্ট্র

বিদ্যুৎস্পৃষ্ট

ক্যান্টিন দখল কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে গুলি ও সুরিকাঘাতে নিহত

আমরা পুলিশকে সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা