টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর

প্রতিবেদক
মোজাম্মেল হক
March 23, 2026 6:02 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রবিবার (রাত ৩টার দিকে) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়।
ভুক্তভোগী মৃত দারাজ উদ্দিন শাহ’র ছেলে গোলাম মোস্তফা অভিযোগ করে জানান, হামলাকারীরা রাতের আঁধারে তার বাড়িতে ঢুকে দরজা-জানালা ও পাকা বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্রও তছনছ করে।

তিনি আরও জানান, আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৭ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযুক্ত পরিবারের পক্ষে অভিযুক্তের বাড়িতে রিমি আক্তার জানান, পাকা বাথরুম থাকার কারণে এই বাড়িতে কোনরকম ধান মাড়াই করার গাড়ি, ছোট ট্রাক্টর, হাল বাহার গাড়ি, প্রবেশ করতে পারে না। তাই ওনাদের পাকা বাথরুমটি ভেঙ্গে ফেললে আমাদের জন্য ভালো হয়। আমরা চাই না বাথরুমটি রাস্তার সাইডে থাক।বাথরুমটি না থাকলে আমাদের জন্য চলাচলের সুবিধা হবে।

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের প্রতিনিধি রিমি আক্তার জানান, ওই বাড়ির পাকা বাথরুমটি রাস্তার পাশে থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। বাথরুমটি ভেঙে ফেললে তাদের যাতায়াত সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শিহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিতাসের ইউএনও অফিসের কর্মচারী কামাল হোসেনের ঘুষের ভিডিও ভাইরাল

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা